,

সোনার দামে ইতিহাস

news-image

নিজস্ব প্রতিবেদেক : ১৩ দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম বেড়েছে আবার। চার হাজার ৪৩২ টাকা ভরি প্রতি বাড়িয়ে নতুন মূল্য বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন করে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ৭৭ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের ইতিহাসে আগে কখনও সোনার দাম এতো বাড়েনি।

গতকাল বুধবার রাত সোয়া নয়টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ বৃহস্প‌তিবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সৃষ্ট অর্থনৈতিক সংকট ও চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের কারণে ইউএস ডলার দুর্বল, তেলের দর পতন ও নানাবিধ অর্থনৈতিক সমীকরণের কারণে আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। সেই ধারাবাহিকতা দেশীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বেড়েছে।

জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সারা দেশে সোনার নতুন দর কার্যকর হবে। তাতে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৭ হাজার ২১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭৪ হাজার ৬৭ টাকা, ১৮ ক্যারেট ৬৫ হাজার ৩১৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ৫৪ হাজার ৯৯৬ টাকায়।

এর আগে গত ২৩ জুলাই স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৮২৫ টাকা বাড়িয়েছিল বাজুস, যা ২৪ জুলাই থে‌কে কার্যকর হয়। তার আগে গত ২৩ জুন এবং তারও আ‌গে ২৮ মে স্ব‌র্ণের দাম বাড়িয়েছিল স্বর্ণ ব্যবসায়ীদের এ সংগঠনটি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য