,

করোনা প্রতিরোধে জেলা তথ্য অফিসের পথ প্রচার মাইক চলছে প্রতিটি উপজেলায় 

news-image
নবীনগর (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : করোনা প্রতিরোধে ব্রা‏হ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের পথ প্রচার মাইক এখন ঘুরে বেড়াচ্ছে জেলার প্রতিটি উপজেলায়। তারই অংশ হিসেবে নবীনগর উপজেলায় এসে প্রচার প্রচারণার কাজ করে গেছেন জেলা তথ্য অফিসার আসাদুজ্জামান কাউসার।
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষে ব্রা‏হ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে জনসচেতনতা মূলক এই প্রচার প্রচারণা করা হচ্ছে বলে জানা গেছে। নবীনগর উপজেলা সদরসহ প্রতিটি ইউনিয়নেও চলছে পথ প্রচার মাইকের গাড়ি।
নবীনগর পৌরসদরসহ  উপজেলা বিভিন্ন এলাকায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ব্যানার, পোস্টার, ফেস্টুন সাঁটানো হচ্ছে। জেলা তথ্য অফিসার আসাদুজ্জামান কাউসার নিজে উপস্থিত থেকে গাড়িতে করেই প্রচার প্রচারণা চালাচ্ছেন।
এ ব্যাপারে জেলা তথ্য অফিসার আসাদুজ্জামান কাউসার বলেন, কোভিড-১৯ করোনাভাইরাস প্রতিরোধে আমরা জনসচেতনামূলক এই প্রচার-প্রচারণা করছি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য