,

এনাম মেডিকেল চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

news-image

সাভার প্রতিনিধি : সাভারে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের এক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে সাভার পৌর এলাকার দক্ষিণ দড়িয়ারপুর মহল্লার নিজ ভাড়া বাসা থেকে ওই চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করে সাভার মডেল থানা-পুলিশ।

নিহত ওই চিকিৎসকের নাম স্যামুয়েল ফলিয়া (৩০)। তিনি চাঁদপুর জেলার মিশনপাড়া গ্রামের বাদল ফলিয়ার ছেলে।

ডা. ফলিয়া ক্যানসারের চিকিৎসক এবং সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অনকোলোজি বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।

থানা-পুলিশ জানায়, সকালে নিজ ভাড়া বাসায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ডা. স্যামুয়েল ফলিয়ার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।

খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে।

লাশ উদ্ধারকারী সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজিউর রহমান বলেন, ডা. স্যামুয়েল ফলিয়ার কক্ষ থেকে একটি সুইসাইডাল নোট পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) এএফএম সায়েদ জানান, ডা. স্যামুয়েল ফলিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে চাঁদপুর থেকে তার পরিবারের সদস্যরা থানায় এসেছেন। তাদের সঙ্গে আলোচনা করে লিখিত অভিযোগের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য