,

মডেল সানাই মাহবুব করোনায় আক্রান্ত

news-image

বিনোদন প্রতিবেদক : আলোচিত মডেল সানাই মাহবুব করোনায় আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গলাব্যথা ও কাশির সঙ্গে শ্বাসকষ্টও রয়েছে সানাইয়ের। শরীরও বেশ দুর্বল। এই অবস্থায় তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানালেন।

সানাই বলেন, ‘দুই সপ্তাহ আগে আমার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। আতঙ্ক নিয়েই নমুনা পরীক্ষা করিয়েছিলাম। অবশেষে বুধবার (৫ আগস্ট) ফলাফল এসেছে আমি কোভিড-১৯ পজিটিভ।’

সবার কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সানাই।

সানাই বলেন, ‘আমি দোয়া চাই ভয়ংকর এই ভাইরাসের হাত থেকে যেন মুক্ত হতে পারি। আবার যেন কাজে ফিরতে পারি, সুন্দরভাবে জীবনযাপন করতে পারি।’

সানাই জানান, তার শরীরে করোনাভাইরাস শনাক্তের পর পরিবারের অন্য সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য