,

ঈদের সপ্তাহের শেষ কর্মদিবসে কর্মচঞ্চল রাজধানী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশবাসী ঈদুল আজহা উদযাপন করেছেন আজ থেকে পাঁচ দিন আগে। সরকারি ছুটিও শেষ হয়েছে আজ চারদিন হলো। খুব স্বাভাবিকভাবেই কর্মচঞ্চল হয়ে ওঠার কথা রাজধানীর। হয়েছেও তাই। তবে পুরোপুরি স্বাভাবিক হতে আগামী শনিবার রোববার লেগে যেতে পারে।

কারণ, সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেকেই এ সপ্তাহ অর্থাৎ, শুক্র/শনিবার পর্যন্ত ছুটি কাটিয়ে শনি/রোববারে কর্মস্থলে যোগ দিতে পারেন।

রাজধানীর কর্মচঞ্চল হয়ে ওঠার প্রভাব পড়েছে রাস্তাঘাট, ফুটপাতে। চলতি সপ্তাহের আজ শেষ কর্মদিবসে, অর্থাৎ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর কাওরান বাজার, ফার্মগেট এলাকা ঘুরে দেখা যায়, ফুটপাতে-ওভারব্রিজে দোকানপাট খুলতে শুরু করেছে। বেড়েছে পথচারীর সংখ্যা। তবে এখনও অনেক দোকানপাট বন্ধ রয়েছে।

অন্যদিকে যানবাহনও চলছে হরদম। রয়েছে যানজটও। তবে গণপরিবহনের তুলনায় ব্যক্তিগত গাড়ি, সিএনজির সংখ্যাই রাস্তায় বেশি। রয়েছে মটরসাইকেলেরও চলাচল।

যদিও করোনার কারণে দেশের পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। প্রতিদিন আক্রান্ত মৃত্যু অব্যাহত থাকলেও আতঙ্ক কমেছে। ফলে করোনার কারণে যারা গ্রামে চলে গেছিলেন, তাদের অনেকেরই এখন রাজধানীতে ফেরার সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য