,

কাঁধে ফুটবল নাচিয়ে গিনেস বুকে জুবায়ের

news-image

ঝালকাঠি প্রতিনিধি : কাঁধের উপর ফুটবল নাচিয়ে গিনেস রেকর্ড বুকে নাম লিখিয়েছেন ঝালকাঠির সন্তান আশিকুর।

কাঁধের উপর ফুটবল নাচিয়ে গিনেস রেকর্ড বুকে নাম লিখিয়েছেন বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আশিকুর রহমান জুবায়ের। এক মিনিটে সবচেয়ে বেশিবার কাঁধের উপর ফুটবল নাচিয়ে ফ্রিস্টাইল বিভাগে এ রেকর্ড গড়েছেন তিনি।

জুবায়ের ঝালকাঠি জেলার বাসিন্দা জালাল আহম্মদের ছেলে। গত ৩০ জুলাই জুবায়েরকে এ স্বীকৃতি দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কমিটি।

এমন স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত জুবায়ের বলেছেন, ‘ছোট বেলা থেকে ইচ্ছে ছিল একজন ক্রিকেটার হবো। কিন্তু অভিভাবকদের শাসনের কারণে সে আশা আর পূরণ হয়নি। এরপর ফুটবল নিয়ে শুরু হয় নানা কসরত। এতে করে ফুটবল আমার নিয়ন্ত্রণে চলে আসে। আমি আমার ইচ্ছেমত কারিকুরি করতে পারতাম।’

বেশির ভাগ সময় ঘরের মধ্যেই অনুশীলন করতে হয়েছে তাকে। কীভাবে রেকর্ড গড়লেন সেই প্রসঙ্গে জুবায়ের বলেছেন, ‘কাঁধের ওপর দীর্ঘক্ষণ ফুটবল নাচানোর ভিডিও গিনেস রেকর্ড কমিটির কাছে পাঠিয়েছিলাম। তার পর কমিটি থেকে বিশেষজ্ঞ পাঠিয়ে আমার পরীক্ষা নেওয়া হয়। সেখানে বিশ্বের মধ্যে আমি এক মিনিটে সবচেয়ে বেশিবার কাঁধে ফুটবল নাচানোর রেকর্ড গড়ি।’

জুবায়েরের বাবা জালাল আহম্মদ বলেন, আমাদের দেশে খেলোয়াড়দের সাফল্য তেমন একটা বেশী নয়। এ জন্য খেলাধুলার প্রতি আমাদের তেমন একটা আগ্রহ নেই। তাই ছেলেকে সবসময় লেখাপড়ার প্রতি মনোযোগী হতে শাসন করা হতো। এরপরও সে আমাদের অগোচরে প্রাকটিস করে যে সাফল্য দেশের জন্য বয়ে এনেছে তাতে আমরা দারুণ খুশি। তার সাফল্যে বিশ্বব্যাপী দেশের নাম ছড়িয়ে পড়বে। কিন্তু তারপরও আমরা চাইবো জুবায়েরের লেখাপড়ায় এভাবে বড় একটা সাফল্য আসুক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য