,

ঢাকামুখী যাত্রীদের ভিড় কাঁঠালবাড়ী ঘাটে

news-image

মাদারীপুর প্রতিনিধি : ঈদের ছুটি শেষে গত দু’দিন ধরে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষজন। বুধবার দুপুরের পর নৌরুটের লঞ্চঘাট এলাকায় যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়া ফেরি ও স্পিডবোটেও যাত্রীদের চাপ রয়েছে। তবে ফেরিতে পরিবহনের চেয়ে মোটরসাইকেল ও যাত্রী পার হচ্ছে বেশি।

কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, ঈদের ছুটি শেষে বুধবার সকাল থেকেই ঢাকামুখী যাত্রীদের চাপ রয়েছে। কর্মস্থল রাজধানীসহ বিভিন্ন স্থানে যেতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীরা।

এদিকে সকালে বৈরি আবহাওয়ার কারণে কিছু সময় নৌরুটে বন্ধ ছিল লঞ্চ ও স্পিডবোট চলাচল। পরে বৈরি আবহাওয়া কেটে গেলে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। তবে বৃষ্টি হওয়ায় দীর্ঘ সময় স্পিডবোটে যাত্রী চলাচল বন্ধ ছিল। এতে করে ফেরিঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় হয়।

ঢাকাগামী যাত্রীদের সঙ্গে কথা হলে তারা জানান, ঈদের ছুটি শেষ হয়েছে। ঢাকায় গিয়ে কাজে যোগ দিতে হবে। যদিও বাড়িতে আসলে তাড়াতাড়ি ফিরতে ইচ্ছা করে না। কিন্তু করার কিছুই নেই। জীবিকা অর্জনের জন্য নির্ধারিত সময়েই ছুটে যেতে হয় কর্মস্থলে।’

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘প্রতিটি লঞ্চ ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী নিয়ে কাঁঠালবাড়ী ঘাট ছেড়ে যাচ্ছে। দুপুরের পরে যাত্রীদের চাপ তৈরি হয়েছে একটু বেশি। বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, ‘সকাল থেকে রো রোসহ সাতটি ফেরি চলাচল করছে। ঘাট এলাকায় পরিবহনের চেয়ে মোটরসাইকেল গাড়ির চাপ রয়েছে বেশি।

মাদারীপুর জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন জানান, আমরা চেষ্টা করছি অতিরিক্ত যাত্রী নিয়ে যেন কোনো লঞ্চ চলাচল না করে এবং বাড়তি ভাড়া কোনো লঞ্চ কর্তৃপক্ষ নিতে না পারে আর কেউ যদি অতিরিক্ত যাত্রী ও ভাড়া নিয়েছে জানতে পারলে তাদের জরিমানার আওয়তায় নেয়া হবে। এছাড়াও যাত্রীদের কথা বিবেচনা করে লঞ্চ রাত ১০টা পর্যন্ত চলাচল করছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য