,

করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৩৩০ মিলিয়ন ডলার ঋণ দেবে জাপান

news-image

নিউজ ডেস্ক : করোনা মোকাবিলায় জরুরি ঋণ সহায়তা হিসেবে বাংলাদেশকে ৩৩০ মিলিয়ন মার্কিন ডলার (৩৫ বিলিয়ন ইয়েন) সহায়তা দেবে জাপান।

বুধবার (৫ আগস্ট) ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে জরুরি ঋণ সহায়তার অংশ হিসেবে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন চুক্তি সই করেছেন। সে অনুযায়ী জাইকার মাধ্যমে বাংলাদেশ এ ঋণ সহায়তা পাবে। এ ঋণের সুদ হবে মাত্র ০.০১ শতাংশ।

এর আগে করোনা মোকাবিলায় বাংলাদেশকে ১৩ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দেয় জাপান। এছাড়া ‘আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচি’র আওতায় গত ১৬ জুলাই বাংলাদেশকে ১০ মিলিয়ন ডলার দেয় দেশটি। করোনা ভাইরাস মোকাবিলায় এ অর্থ থেকে সিটি স্ক্যানার, এক্সরে মেশিনসহ হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য