,

২৪ ঘণ্টায় আরও ৩৩ মৃত্যু, শনাক্ত ২৬৫৪

news-image

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ২৬৭ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৫৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৬ হাজার ৬৭৪ জনে।

বুধবার (৫ আগস্ট) দুপুর আড়াইটায় করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮৯০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৪১ হাজার ৭৫০ জন।

তিনি আরও জানান, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৩টি ল্যাব চালু আছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৯৬৪টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ১৬০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ১২ হাজার ৪১৬টি।

নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ৩৩ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও নারী আট জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে নয় জন, রংপুর বিভাগে তিন জন এবং রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগে এক জন করে তিন জন রয়েছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুই জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে এক জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ছয় জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন, বাড়িতে দুই জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭৫৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৯৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৫৩ হাজার ৪০৫ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৩৪ হাজার ৯৫০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৪৫৫ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য