,

ঢাকার ‘বড় লোকের বেটি’ প্রকাশ্যে এলো

news-image

বিনোদন প্রতিবেদক : বলিউডে ভাইরাল হয় ‘বড়লোকের বেটি’ শিরোনামের একটি গান। বড়লোকের বেটি লো, লম্বা লম্বা চুল- ভারতের প্রখ্যাত পল্লীগীতি শিল্পী রতন কাহারের এই লোকগানটির কিছু অংশ ব্যবহার করে নতুন করে গানটি তৈরি করেছেন ভারতের র‌্যাপার ও সংগীতশিল্পী বাদশা। গত মার্চ মাসে গানটির ভিডিও প্রকাশিত হওয়ার পর বেশ হইচই পড়ে যায়। এবার সেই গানটি নতুন করে সংগীতায়োজন করা হয়েছে বাংলাদেশি শিল্পীদের দিয়ে।

১৯৭২ সালে রতন কাহারের লেখা ও সুর করা এই গানের কথা, সুর ঠিক রেখে নতুন আঙ্গিকে পুরো গানটি এবার মিউজিক ভিডিও আকারে এসেছে। ‘বড়লোকের বেটি’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বিন্দু কণা ও জে কে মজলিশ। নতুন করে সংগীতায়োজনও করেছেন জে কে মজলিশ।

ঈদ উপলক্ষে বিগ বাজেটের মিউজিক ভিডিওটি প্রকাশ করেছে আরটিভি মিউজিক ও আরটিভি প্লাস। ৩ আগস্ট রাতে মিউজিক ভিডিও প্রকাশের পর থেকেই প্রশংসিত হচ্ছে ঢাকার ‘বড় লোকের বেটি’।

গানের ভিডিওতে মডেল হিসেবে পারফর্ম করেছেন আঁখি আফরোজ। এবারই প্রথম গানের মডেল হলেন তিনি। এখানে আঁখির সঙ্গে মডেল হিসেবে আরও আছেন আরেফিন জিলানি। ভিডিওতে উপস্থিত ছিলেন গানের দুই শিল্পী জেকে মজলিশ ও বিন্দু কণাও। ভিডিওটি নির্মাণ করেছেন উজ্জ্বল রহমান, কোরিওগ্রাফি করেছেন আসাদ খান।

নির্মাতা জানান, এই গান নিয়ে বেশ আলোচনা হয়েছে। নতুন করে সংগীতায়োজনে এখানে গানটি করা হয়েছে। প্রস্তাব পাওয়ার পর ভিডিওর গল্পটা ভালো লেগে যায়। যদিও ভারতীয় শিল্পীর করা ভিডিওর গল্পের সঙ্গে এর কোনো মিল নেই।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য