,

বৈরুতে বিস্ফোরণে নিহত বেড়ে ১০০

news-image

নিউজ ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ হাজার জনের আহত হয়েছেন।

মঙ্গলবারের এই দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানান, এখনও বহু মানুষ নিখোঁজ। অনেকে তাদের প্রিয় মানুষকে খুঁজে বের করতে জরুরি সেবাকর্মীদের সহায়তা চাচ্ছেন। কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান কঠিন হয়ে গেছে। আমরা বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি এবং ক্ষতির ব্যাপকতা জানতে আমাদের আরও সময় লাগবে।

একটি গুদামে সংরক্ষিত প্রায় ৩ হাজার টন অ্যামোনিয়াম নাইট্রেট থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে সরকার, যারা ৫ দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেন জমা দেবে।

ভয়াবহ এই বিস্ফোরণে শহরজুড়ে শুধু ধ্বংসের চিহ্ন। এমনকি রক্ষা পায়নি প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ও।

রাজধানীর বহু হাসপাতাল জুড়ে শতাধিক আহতদের চিকিৎসা নিতে দেখা গেছে। জরুরি বিভাগে ছিল উপচে পড়া ভিড়। শহরের অন্যতম প্রধান হাসপাতাল আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত মেডিক্যাল সেন্টারের জরুরি বিভাগে আহতদের জায়গা না পেয়ে অন্য হাসপাতালে যেতে হয়েছে।

লেবাননের রেড ক্রস, স্বাস্থ্য কর্মকর্তা ও রাজনীতিকরা হাসপাতালগুলোতে আহত ব্যক্তিদের রক্ত দিতে দেশবাসীকে আহ্বান জানান।

বিভিন্ন ছবিতে আহত ব্যক্তিদের রক্তাক্ত অবস্থায় হেঁটে হাসপাতালে যেতে দেখা গেছে। অনেকে রাস্তায় পড়ে ছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষ হতাহতের প্রকৃত সংখ্যা জানাতে না পারলেও জরুরি সেবার কর্মী ও রাজনীতিকরা শঙ্কা প্রকাশ করেছেন যে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য