,

অপু বিশ্বাস ও পরীমনি কোটি টাকার গাড়ি কিনলেন

news-image

বিনোদন প্রতিবেদক : করোনার কারণে ছবির শুটিং বন্ধ থাকায় বেশির ভাগ শিল্পী ও কলাকুশলী ঘরে বসে থাকলেও, এ পরিস্থিতিতেই কোটি টাকার বিলাসবহুল গাড়ি কিনেছেন ঢাকাই সিনেমার দুই নায়িকা অপু বিশ্বাস ও পরীমনি।

অপু কিনেছেন অডি থ্রি সেলুন, পরীমনি রয়েল ব্লু রঙের মাসেরাতি। এই দুঃসময়ে দুই নায়িকার নতুন গাড়ি কেনার খবরে বিস্মিত করেছে চলচ্চিত্রের অনেককে। কেউ কেউ আবার অভিনন্দনও জানিয়েছেন।

নতুন গাড়ি কেনার বিষয়ে যদিও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি দুই নায়িকার কেউই। কত খরচ পড়ল জানতে চাইলেও এড়িয়ে গেছেন। ঈদের ঠিক আগমুহূর্তে কেনা অপুর গাড়ির নিবন্ধন ফিসহ দাম পড়েছে ৪৫ লাখ ৮০ হাজার টাকা। পরীমনির গাড়িটির বাজারমূল্য সাড়ে তিন কোটি টাকা।

অডি ঢাকা সূত্রে জানা গেছে, ৩০ জুলাই লাল রঙের অডি থ্রি সেলুন কার চিত্রনায়িকা অপু বিশ্বাসকে হস্তান্তর করা হয়েছে। নায়িকা নিজে উপস্থিত থেকে গাড়িটি গ্রহণ করেছেন।

ইতালির অভিজাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিয়াট অটোমোবাইলসের জনপ্রিয় ব্র্যান্ড মাসেরাতি। আমদানিকারক সূত্রে জানা যায়, বাংলাদেশে এ গাড়ির দাম কমপক্ষে সাড়ে তিন কোটি টাকা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য