,

চুক্তির মেয়াদ বাড়ল তিন রাষ্ট্রদূতের

news-image

নিউজ ডেস্ক : তিন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের চুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার। ইতালি, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতদের চুক্তির মেয়াদ বর্ধিত করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, ইতালিতে রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারের চুক্তির মেয়াদ ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের চুক্তির মেয়াদ গত ১০ জুলাই থেকে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আর সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম শামীম আহসানের চুক্তির মেয়াদ ১ আগস্ট বা যোগদানের তারিখ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, এই তিন রাষ্ট্রদূতের চুত্তির মেয়াদ বর্ধিত হওয়ায় আগের চুক্তির শর্ত ঠিক রেখে নতুন করে চুক্তিপত্র করতে হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য