,

করোনায় মারা গেলেন সাবেক এমপি এটিএম আলমগীর

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এটিএম আলমগীর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সোমবার রাত ৯টায় ঢাকার গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মনোহরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামাল হোসেন বুলু।

তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন সাবেক এই এমপি। পর অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তাকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার সকাল ১০টায় মনোহরগঞ্জের ঝলমে নিজ বাড়িতে ঢাকার আল রশিদ ফাউন্ডেশন তার দাফন প্রক্রিয়া সম্পন্ন করবে বলে এমপির ছোট ভাই জানান।

এটিএম আলমগীর কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপি থেকে তিনবার সংসদ সদস্য ছিলেন। গত নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন চেয়েও পাননি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য