,

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আইসোলেশনে

news-image

অনলাইন ডেস্ক : ভারতীয় রাজনৈতিক অঙ্গনেও করোনাভাইরাসের হানা পড়েছে। আগেই আক্রান্ত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপি’র সভাপতি অমিত শাহ ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। এবার প্রাণাঘাতী এই ভাইরাসের ছোবল পড়েছে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত বিপ্লব কুমার দেবের বাড়িতে।

পরিবারের দুই সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বিপ্লব দেব নিজে এখন আইসোলেশনে আছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর। জানিয়েছেন, কভিড-১৯ টেস্ট করিয়েছেন তিনি, দ্রুতই রিপোর্ট হাতে আসবে।

এক টুইট বার্তায় বিপ্লব দেব বলেন, “আমার পরিবারের দুজন কভিড-১৯ টেস্টে পজিটিভ। পরিবারের অন্য সদস্যের রিপোর্ট নেগেটিভ এসেছে। আমিও কভিড-১৯ টেস্ট করিয়েছি, ফল এখনো হাতে পাইনি।”

“এখন আমার বাড়িতে আমি সেলফ-আইসোলেশনে আছি। সব ধরনের পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের দ্রুত আরোগ্যের জন্য আশীর্বাদ করবেন।”

বিজেপি নেতা বিপ্লব দেব বাংলাদেশের চাঁদপুরের কচুয়া উপজেলার সন্তান। কচুয়া উপজেলার সহদেবপুর পূর্ব ইউনিয়নের মেঘদাইর গ্রামের হিরুধন দেব ও মিনা রানি দেবের একমাত্র ছেলে বিপ্লব কুমার দেব। মুক্তিযুদ্ধের সময় তার মা-বাবা ত্রিপুরা চলে যান। এরপর তারা সেখানেই স্থায়ী বাসিন্দা হয়ে যান।

২০১৮ সাল থেকে রাজ্যটির মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন বিপ্লব দেব।

করোনাভাইরাস সংক্রমণে বৈশ্বিক তালিকায় তৃতীয়স্থানে ভারত। মোট আক্রান্ত ১৮ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ৩৯ হাজার মানুষের। এর মধ্যে ছোট্ট প্রদেশ ত্রিপুরায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬ হাজার ১০০ ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে ২৭ জনের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য