,

আফগানিস্তানে কারাগারে হামলায় নিহত ৩৯

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের নানগারগার প্রদেশের জালালাবাদ শহরে বন্দুকধারীর হামলায় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। আফগান নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বন্দুকধারীরা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য। সংঘর্ষকালে কারাগার থেকে পালিয়েছেন প্রায় ৩০০ বন্দি।

রোববার সন্ধ্যায় বন্দুকধারীরা কারাগারে হামলা করে। প্রায় ২০ ঘণ্টা পর সোমবার দুপুরে বন্দুকধারীদের কবল থেকে কারাগারটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় আফগান নিরাপত্তা বাহিনী। খবর রয়টার্সের

নানগারহার প্রদেশের গভর্নরের এক মুখপাত্র জানিয়েছে, এ ঘটনায় অন্তত ২৯ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে কারাবন্দি ছাড়াও রয়েছে বেসামরিক নাগরিক, কারারক্ষী ও আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য। নিরাপত্তা বাহিনীর গুলিতে ১০ আইএস সদস্যও নিহত হয়েছেন।

প্রাদেশিক কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরী বলেন, রোববার সন্ধ্যায় জালালাবাদের কারা প্রাঙ্গণে গাড়িবোমা হামলা চালায় এক আত্মঘাতী। এরপরই নিরাপত্তা প্রহরীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে বেশ কয়েকজন বন্দুকধারী। পরে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ এখন শেষ। কারাগারটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে আফগান বাহিনী।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাওয়াদ আমান জানিয়েছেন, জালালাবাদের কারাগারটির নিয়ন্ত্রণ নিলেও পার্শ্ববর্তী একটি এলাকা থেকে আফগান নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে কিছুক্ষণ পর পর গুলি ছুড়ছে আইএস জঙ্গিরা।

নানগারগার প্রদেশের গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, হামলার সময় প্রায় ৩০০ বন্দি পালিয়েছেন। কারাগারটিতে ১৭৯৩ জন বন্দি ছিলেন। হামলার সময় বেশ কিছু বন্দি পালিয়ে গিয়েছিলেন। পালিয়ে যাওয়া ১০২৫ জন বন্দিকে খুঁজে বের করেছে নিরাপত্তা বাহিনী। বাকি ৪৩০ কারাগারেই ছিলেন।

নানগারগার প্রদেশের রাজধানী জালালাবাদের কাছে বিশেষ বাহিনীর অভিযানে এক জ্যেষ্ঠ আইএস কমান্ডার নিহত হওয়ার একদিনের মাথায় এ হামলা হলো।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা