,

বাউফলে পানিতে ডুবে তিন বোনের মর্মান্তিক মৃত্যু

news-image

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলায় পনিতে ডুবে তিন বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামের একটি পুকুর থেকে ওই তিন বোনের মৃত দেহ উদ্ধার হয়।

মৃত তিন বোন হলেন- মাহফুজা বেগম (১৫) মরিয়ম বেগম (১৫) ও মারিয়া বেগম (১১)। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।

মাহফুজা ওই গ্রামের আব্দুর রাজ্জাক খানের মেয়ে ও মানছুরিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী। মরিয়ম ও মারিয়া একই গ্রামের মোখলেচুর রহমানের মেয়ে ও কালাইয়া রাব্বানিয়া ফাজিল মাদ্রাসার ১০ম ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে তিনবোন একই সাথে গোসল করতে বাড়ির অদূরে পুকুরে যায়। দুপুর অতিবাহিত হলেও পরিবারের সদস্যরা তাদের কোন খোঁজ না পেয়ে বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়ি খোঁজ নিতে থাকে। সন্ধ্যার দিকে পরিবারের লোকজন বাড়ির সামনের পুকুরে গিয়ে মাহফুজা, মরিয়ম ও মারিয়ার ভাসমান লাশ দেখতে পায়।

নিহতের স্বজন মাওলানা মো. মহিউদ্দিন জানান, তারা কেউ সাঁতার জানতো না। তিন বোন একই সাথে পুকুরে গোসল করতে যায়। সম্ভবত পা পিছলে কেউ পড়ে গেলে একজন অপরজনকে বাঁচাতে গিয়ে তিন বোনেরই করুন মৃত্যু হয়।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফয়সাল আহম্মেদ মনির হোসেন মোল্লা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য