,

করোনায় প্রাণ গেল বিজরীর বাবার

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী বিজরী বরকতউল্লাহর বাবা, একসময়ের জনপ্রিয় প্রযোজক এবং বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাব্যবস্থাপক মো. বরকতউল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান।

বাংলাদেশ অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিমসহ বেশ কয়েজন অভিনয়শিল্পী তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ লেখেন, ‘আমার বাবাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তিনি ভেন্টিলেশন সাপোর্টে আছেন। উনার করোনা ধরা পড়েছে। সবার দোয়া চাই।’

মো. বরকতউল্লাহ বাংলাদেশ টেলিভিশনের একজন জনপ্রিয় প্রযোজক ছিলেন। বিটিভির জনপ্রিয় অনেক নাটকের সঙ্গে জড়িয়ে আছে এই গুণী ব্যক্তিত্বের নাম। তার নির্মিত জনপ্রিয় নাটকের মধ্যে আছে ‘সকাল-সন্ধ্যা’, ‘ঢাকায় থাকি’, ‘কোথাও কেউ নেই’।

সাংস্কৃতিক পরিমণ্ডলে বাস করা এই প্রযোজকের স্ত্রী বিশিষ্ট নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ ও তার মেয়ে জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। মো. বরকতউল্লাহ দীর্ঘদিন বিটিভি ছাড়াও চ্যানেল ওয়ান, বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, করোনা ছাড়াও মো. বরকতউল্লাহর অন্যান্য শারীরিক জটিলতা ছিল। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রোববার রাতে তাকে গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভেন্টিলেশনে ছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য