,

সাবেক সেনা কর্মকর্তা নিহতের বিচার দাবি বিএনপির

news-image

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘সবার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু বর্তমান সরকারের আমলে গত এক দশকে এই মৌলিক অধিকার নিশ্চিতে রাষ্ট্র লাগাতারভাবে নিষ্ক্রিয়তা ও ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে।’

সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন, ‘গত শুক্রবার এক সাবেক সেনা কর্মকর্তার অকাল নির্মম মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। দেশবাসীকে ক্ষুব্ধ করেছে এই ঘটনা। এই নির্মম ঘটনার লোক দেখানো তদন্তের বদলে বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘মানবাধিকার অসংগঠনসমূহের হিসাবে র‌্যাব ও পুলিশের হাতে ইতিমধ্যেই কয়েক হাজার লোকের এই ধরনের মৃত্যু ও তার সরকারি যান্ত্রিক-বিবৃতি ইতিমধ্যে জনমনে একটি রাষ্ট্রীয় মিথ্যাচার বলে প্রতিষ্ঠিত হয়েছে। সর্বশেষ গত শুক্রবার সাবেক সেনা কর্মকর্তার এই অকাল নির্মম মৃত্যুর ঘটনাও তাই দেশবাসীকে আবারো ক্ষুব্ধ করেছে।’

‘বিএনপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন এবং অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানোর জন্য জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি তার যথাযথ ভুমিকা পালন করবে।’

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা