,

ঈদ শেষ : চেনা রূপে ফেরেনি ঢাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : এবারের ঈদে নির্ধারিত ৩ দিনের সাধারণ ছুটির বাইরে আর কোনো ছুটি দেয়া হয়নি। গতকাল রোববার শেষ হয়েছে ৩ দিনের নির্ধারিত ছুটি। কর্মস্থলে যোগ দিতে রোববার রাত থেকেই অনেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন, অফিসও করেছেন সোমবার। তবে ঈদের পরের প্রথম কার্যদিবসে চিরচেনা রূপে ফেরেনি রাজধানী ঢাকা। নেই কোলাহল, এখনও ফাঁকা ঢাকা।

সোমবার সপ্তাহের প্রথম কার্যদিবসে সরেজমিন রাজধানীর মতিঝিল ও এর আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে চোখে পড়েনি মানুষের ভিড় কিংবা যানজটের চিরচেনা রূপ। ফুটপাথে ছিল না কোনো হকার, সড়কে নেই ট্রাফিক জ্যাম।

ব্যস্ত মতিঝিলের ফাঁকা রাস্তায় হাতেগোনা রিকশা ও সিএনজি অটোরিকশা চলছে। প্রাইভেটকারের সংখ্যাও কম। ফুটপাতে দু’একজন ভিক্ষুক ঘুমাচ্ছেন। এ ছাড়া কোনো মানুষের দেখা মেলেনি।

মতিঝিল থেকে আব্দুল্লাহপুরের বিআরটিসি বাসের সহকারী শাহিন হাসান জানান, ঈদের আগে যে গন্তব্যে যেতে এক-দেড় ঘণ্টা লাগতো এখন রাস্তা ফাঁকা হওয়ায় ১৫-২৫ মিনিটের মধ্যে চলে যাচ্ছেন। তবে যাত্রী কম থাকায় উপার্জনও কম হচ্ছে তাদের।

যাত্রী মাইনুল হাসান রাজু জানান, বাসে মতিঝিল থেকে নতুনবাজার যেতে দুই ঘণ্টার বেশি সময় লাগত। আজ থেমে থেমেও ৩৫ মিনিটে পৌঁছে গেলাম। সড়ক ছিল কোলাহল-যানজটমুক্ত। এমন ঢাকাইতো চাই আমরা।

বাড়িফেরা অনেকেই এখনো ঢাকায় ফেরেননি তবে যারা ঢাকায়ই ঈদ করেছেন জরুরি প্রয়োজন ছাড়া তারাও বাইরে বের হননি।

দুপুরের দিকে রাজধানীর পল্টন, শাহবাগ, বাংলামোটর, ইস্কাটন, মগবাজার, হাতিরঝিল, গুলশান, রামপুরা-বাড্ডা এলাকা ঘুরেও চোখে পড়ে ফাঁকা পথঘাট। গণপরিবহন তুলনামূলক কম।

রাহাত হোসেন নামে বেইলি রোড থেকে টঙ্গীর উদ্দেশ্যে রওনা হওয়া একজন চাকরিজীবী জাগো নিউজকে বলেন, বেসরকারি প্রতিষ্ঠানে (একটি প্রথম সারির ব্যাংক) চাকরি করি। অতিরিক্ত ছুটি চেয়েও পাইনি। তাই অফিসের জরুরি প্রয়োজনে পরিবারকে রেখে সোমবার ভোরেই কুমিল্লা থেকে ঢাকায় এলাম। তবে এই ফাঁকা ঢাকায় একাকীত্বটা যেন আরও বেড়ে যাচ্ছে। যানজট আর কোলাহলের ঢাকাকে খুব মিস করছি।

গত শনিবার ছিল পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে গত শুক্র, শনি ও রোববার (৩১ জুলাই, ১ ও ২ আগস্ট) সরকারি ছুটি ছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য