,

বাস-পিকআপভ্যান সংঘর্ষে ধামরাইয়ে ৩ জন নিহত

news-image

সাভার প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে একটি যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মধ্যে সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িটি আটক করে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি এবং প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গোলড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, সকাল সাড়ে সাতটার দিকে ঢাকাগামী একটি পিকআপভ্যানের সঙ্গে ফাল্গুনী পরিবহনের খুলনাগামী একটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পিকআপের ভেতরে থাকা চালকসহ তিন ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হলেও বাসের চালক পলাতক রয়েছেন।

গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি রাস্তা থেকে সরিয়ে নেয়ায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এই ঘটনায় একটি মামলা দায়ের করে ঘাতক বাসের চালককে আটকের চেষ্টা অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য