,

বাংলাদেশকে খাদ্য সংরক্ষণে ২০২ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

news-image

নিউজ ডেস্ক : বিশ্বব্যাংকের কার্যনির্বাহী পরিচালক পর্ষদ বাংলাদেশে আধুনিক খাদ্য সংরক্ষণ সুবিধাদি প্রকল্পের জন্য অতিরিক্ত অর্থায়নে ২০২ মিলিয়ন ডলার অনুমোদন করেছে।প্রায় ৪৫ লাখ পরিবারের জন্য বাংলাদেশের জাতীয় কৌশলগত শস্য মজুতের সংরক্ষণ সক্ষমতা ৫ লাখ ৩৫ হাজার ৫০০ টনে উন্নীত করতে এ অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ব্যাংক জানায়, প্রকল্পটি বাংলাদেশকে চ্যালেঞ্জপূর্ণ সময়ে খাদ্য নিরাপত্তাহীনতা, যেমন- ঘন ঘন জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় বা বর্তমান কোভিড-১৯ মহামারির মতো সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করছে।

এটি আটটি ভিন্ন ভিন্ন জেলায় চাল ও গমের জন্য আটটি সরকারি আধুনিক খাদ্য গুদাম নির্মাণে সহায়তা করছে।

আশুগঞ্জ, মধুপুর ও ময়মনসিংহে চলমান বর্তমান নির্মাণ কাজের পাশাপাশি অতিরিক্ত অর্থায়নে ঢাকা, নারায়ণগঞ্জ ও বরিশালে ধানের গুদাম এবং চট্টগ্রাম ও মহেশ্বরপাশায় গমের গুদাম নির্মিত হবে।

এ প্রকল্পটি শস্য সংরক্ষণ সুবিধায় লোকসান হ্রাস করবে কমপক্ষে ৫০ শতাংশ এবং শস্যের পুষ্টি মান বর্তমান ছয় মাসের পরিবর্তে দুই বছরের জন্য বাড়িয়ে দেবে। সূত্র: ইউএনবি

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য