,

কুয়েতে ঢোকায় বারণ বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারীর কারণে বাংলাদেশসহ ৩১টি দেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বলে চিহ্নিত করেছে কুয়েত সরকার। এসব দেশের নাগরিকদের কুয়েতে ঢোকায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

অন্য দেশ থেকে ভ্রমণের আগে ১৪ দিনের মধ্যে যেসব যাত্রী এই দেশগুলোতে ছিলেন, তাদেরকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

কুয়েতের বেসামরিক বিমান পরিবহন অধিদফতরের মহাপরিচালক এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছেন।

তালিকায় বাংলাদেশ ছাড়াও ভারত, ইরান, চীন, ব্রাজিল, কলম্বিয়া, আর্মেনিয়া, ফিলিপিন্স, সিরিয়া, স্পেন, সিঙ্গাপুর, বসনিয়া ও হার্জগোভিনার নাম রয়েছে।

শ্রীলংকা, নেপাল, ইরাক, ম্যাক্সিকো, ইন্দোনেশিয়া, চিলি, পাকিস্তান, মিশর, লেবানন, হংকং, ইতালি, উত্তর ম্যাসেডোনিয়া, মালদোভা, পানামা, পেরু, সার্বিয়া, মন্টেনেগ্রো, ডোমেনিয়ান রিপাবলিক ও কসোভোর নামও রয়েছে এই তালিকায়।

কুয়েতের বেসামরিক বিমান পরিবহরেন ডিজির কার্যালয়ের টুইট বার্তায় বলা হয়, দেশটির স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত অনুসারে এসব দেশের নাগরিকরা অনির্দিষ্টকালের জন্য কুয়েতে প্রবেশ করতে পারবে না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য