,

ঈদের দিন কসাইয়ের আয় দেড় লাখ টাকা!

news-image

নিউজ ডেস্ক : ঈদের দিন সোহেল কসাইয়ের আয় হয়েছে প্রায় দেড় লাখ টাকা। মোট নয় গরু আর চার ছাগল কাটাছেঁড়া করে তিনি শনিবার কোরবানীর ঈদে কামা্ই করেছেন ১ লাখ ৪৫ হাজার টাকা।

সোহেল বলেন, মাতুয়াইলে আমার মাংসের দোকান আছে। কসাই হিসাবে সবাই আমাকে চেনেন। প্রতি বছর কোরবানী ঈদকে কেন্দ্র করে আমরা কসাইরা উৎসবে মেতে উঠি। অন্যান্য বছর ১৪/১৫টি গরু পেলেও এবার পেয়েছি ৯টি। আমার দলে চারজন সদস্য।

তিনি বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি। এরপর হাসিমুখে টাকা নিয়ে বাসায় ফিরি। টাকা ছাড়াও সবাই খুশি মনে মাংস দেন। যা আমাদের জন্য বাড়তি পাওনা। সোহেল বলেন, এবার মূল্য হিসাবে হাজারে ১২০ টাকা করে মজুরি নিয়েছি। লাখে ১২০০০ টাকা। কেউ আরো বেশি নিয়েছে। সর্বনিম্ন হাজারে ১০০ টাকা করে নিয়েছে কেউ কেউ।

কসাই সোহেলের বাড়ি পটুয়াখালী জেলার বাউফলের কালাইয়া।

তিনি বলেন, ঢাকায় কসাইয়ের কাজ করি এক যুগের উপরে।

শনিবার সাংবাদিক শামীমুল হকের সঙ্গে তার কথা হয় কদমতলীর মদিনাবাগে। ব্যবসায়ী সেলিম রেজার গরুর চামড়া ছাড়ানো থেকে মাংস কাটার কাজ করেন কসাই সোহেল।

সেলিম রেজা এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে গরু কেনেন। তিনি বলেন, প্রতি বছরই কসাই সোহেল আমার কোরবানীর গরুর কাজ করেন। এজন্য তাকে এবার দিতে হয়েছে হাজারে ১২০ টাকা করে। মোট দিয়েছি ১৪ হাজার ৮০০ টাকা।

সেলিম রেজা বলেন, আমরা এ কাজ করলে সন্ধ্যা হয়ে যাবে। তাছাড়া চামড়া ছাড়াতে পারি না। কসাইকে দিলে দ্রুত কাজ শেষ হয়ে যায়। সবচেয়ে বড় কথা গরু কাটাছেঁড়া করার যন্ত্রপাতিও নেই। সূত্র: মানবজমিন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য