,

এফডিসিতে কোরবানি ও মাংস বিতরণ পরীমণির

news-image

বিনোদন প্রতিবেদক : গত কয়েক বছর ধরেই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) গরু কোরবানি দেন চিত্রনায়িকা পরীমণি। এবারও এর ব্যতিক্রম হয়নি।

এফডিসির ভেতরে ৪ নম্বর ফ্লোরের (সদ্য বিলুপ্ত) সামনে শনিবার সকালে ৫টি গরু কোরবানি দেন পরীমনি। এরপর মাংস প্রস্তুত করে অসহায় শিল্পীদের জন্য প্যাকেট করা হয়।

পরীমণি এফডিসিতে আসেন বিকেল পৌনে ৪টায়। এরপর এফডিসির গেটে সবাইকে সারিবদ্ধভাবে নিজ হাতে কোরবানির মাংস বিতরণ করেন।

পরীমণি বলেন, কয়েক বছর ধরে এফডিসিতে কোরবানি দিচ্ছি। মহামারি করোনাভাইরাসের কারণে কোরবানি নিয়ে এবার একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই এ বছর গরু কোরবানি দেয়া হচ্ছে। সবার কাছে দোয়া চাই, যাতে কোরবানি দেওয়াটা অব্যাহত রাখতে পারি।

গত কয়েক বছর ধরেই এফডিসিতে কোরবানি দিয়ে আসছেন চিত্রনায়িকা পরীমণি। অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের জন্যই তার এ উদ্যোগ। এবারও এফডিসিতে গরু কোরবানি দিলেন পরীমণি।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা