সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিরতরে বন্ধ হোক হত্যার রাজনীতি : হাছান মাহমুদ

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পবিত্র ঈদুল আজহার দিনে করোনাভাইরাস থেকে দেশবাসীর মুক্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব বাধা পেরিয়ে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছার জন্য মহান স্রষ্টার কাছে এই প্রার্থনা করি।

একই সঙ্গে হত্যা-খুনের রাজনীতি চিরতরে বন্ধ হোক শোকের মাস আগস্টের প্রথম দিনের প্রত্যাশা- বলেন তিনি।

শনিবার ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ঈদের জামাতে যোগদান শেষে সাংবাদিকদের একথা বলেন।

মন্ত্রী বলেন, ত্যাগের শিক্ষা নিয়ে এবারের ঈদুল আজহা এমন এক সময়ে এসেছে, যখন সারা বিশ্ব করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জর্জরিত। এ সময় দেশবাসী ও সমগ্র দুনিয়ার মানুষকে করোনাভাইরাসের হাত থেকে রক্ষার জন্য আমরা মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি।

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিবানিশি পরিশ্রম করে দেশকে নেতৃত্ব দিয়ে চলেছেন উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, গত সাড়ে ১১ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নতুন উচ্চতায় উন্নীত করেছেন। রাব্বুল আল-আমিন ও মহান স্রষ্টার কাছে আমাদের প্রার্থনা, তার নেতৃত্বে আমরা যেন দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারি।

দেশে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে- বিএনপির এমন মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আমাদের সামর্থ্য সীমিত থাকলেও বঙ্গবন্ধু কন্যার সঠিক নেতৃত্বের কারণে বাংলাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা উন্নত দেশগুলোর চেয়ে কম তো বটেই এমনকি প্রতিবেশি ভারত-পাকিস্তানের চেয়েও কম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় যদি ঠিকভাবে কাজ করতে না পারতেন, তাহলে তো মৃত্যুর হার আরও বেশি হতো।

তথ্যমন্ত্রী অন্তত পবিত্র ঈদের দিনে বাদানুবাদের রাজনীতি থেকে বিরত থাকার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী