,

মানসিকতা পরিবর্তন করতে হবে : আতিক

news-image

নিজস্ব প্রতিবেদক : কোরবানির বর্জ্য ফেলার স্থান নির্ধারণ করে দিলেও কেউই ওই স্থানে বর্জ্য ফেলছেন না বলে অভিযোগ তুলেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার ঈদুল আজহার দিন দুপুরে রাজধানীর বসিলার সাদিক এগ্রোতে ডিএনসিসি ডিজিটাল হাটের কোরবানির পশু জবাই ও প্রসেসিংয়ের স্থান (স্লটারিং হাউজ) পরিদর্শনকালে মেয়র এ অভিযোগ তোলেন।

অনেকটা হতাশা প্রকাশ করে মেয়র বলেন, এবার ঈদের বর্জ্য ফেলার জন্য ২৫৬টি স্থান নির্ধারণ করা হয়েছে। আমি কয়েকটি স্থান দেখে এসেছি। কিন্তু কেউই ওই স্থানে আসছেনও না, বর্জ্যও ফেলছেন না।

নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সবাই কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলবেন। শহরটিকে রক্ষা করতে হলে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। শহর পরিষ্কার রাখা খুবই চ্যালেঞ্জিং। এ চ্যালেঞ্জ তখনই সার্থক হবে, যখন আমরা সবাই একসঙ্গে কাজ করব।

ডিজিটাল স্লটারিং হাউজে এবার ৪শ’ গরু কোরবানি দেয়া হয়েছে বলে জানান আতিক। তিনি বলেন, এটি খুবই চ্যালেঞ্জিং ছিল। ডিএনসিসির ইতিহাসে এবারই এভাবে গরু কোরবানি দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য