,

বিএনপি খালেদা জিয়ার উন্নত চিকিৎসার সুযোগের অপেক্ষায়

news-image

নিউজস ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার সুযোগের অপেক্ষায় আছি আমরা। খালেদা জিয়া সেই সুযোগ পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

শনিবার ঈদুল আজহার দিন রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন।

খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, নেত্রী এখনো বেশ অসুস্থ। তার সমস্যাগুলোর এখনো সমাধান করা সম্ভব হয়নি। তিনি তো চিকিৎসার সুযোগ পাচ্ছেন না। বর্তমান অবস্থায় দেশের হাসপাতালগুলোয় যাওয়া যায় না।

বিএনপির মহাসচিব বলেন, ডাক্তাররা আসতে পারছেন না। বিদেশে গিয়ে যে চিকিৎসা করবেন, তারও কোনো সুযোগ নেই। সেই কারণে তার উন্নত যে চিকিৎসা, সে সুযোগ তিনি পাননি। সেই সুযোগের অপেক্ষায় আছি। আশা করব, তিনি সে সুযোগ পাবেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া সুস্থ থাকলে তাকে নিয়েই আসতাম। কিন্তু মিথ্যা মামলায় আটক রাখা হয়েছিল। এখন নানা রকম শর্ত দিয়ে রাখা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান দলের মহাসচিব।

তিনি বলেন, আমরা দোয়া চেয়েছি, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, দেশনেত্রীকে সুস্থ রাখেন। দেশনেত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে মুক্ত হয়ে আমাদের মাঝে আসবেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরে আসবেন। গণতান্ত্রিক পরিবেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এই প্রত্যাশা আজকের দিনে আমরা করছি।

মির্জা ফখরুল বলেন, করোনার কারণে স্থায়ী কমিটির নেতারাই শুধু এসেছেন। এবার ঈদে মানুষকে ভাইরাস ও বন্যা মোকাবেলা করতে হচ্ছে।

তিনি বলেন, সরকারের প্রতি আহ্বান জানিয়েছি, উদাসীনতা বাদ দিয়ে তারা অবিলম্বে বন্যাদুর্গত মানুষের শুধু ত্রাণ না পুনর্বাসনের ব্যবস্থা করবে। এবার বন্যা দীর্ঘস্থায়ী হবে বলে আশঙ্কা করা হচ্ছে। একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা উচিত, যা তারা (সরকার) করে না এবং অন্যের মতামতকে প্রাধান্য দেয় না। আমাদের সীমাবদ্ধতার মধ্যেই কাজ শুরু করেছি।

বিএনপি তার সীমিত সাধ্যের মধ্যে দুর্গতদের পাশে দাঁড়াতে দলের কেন্দ্রীয় ত্রাণ কমিটি কাজ শুরু করেছে বলে জানান তিনি।

শ্রদ্ধা জানাতে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

এ জাতীয় আরও খবর

তারেকের ভারত সফরের ইঙ্গিত, বিজ্ঞপ্তি প্রত্যাহার

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক