,

রসিকে ঈদের দিনেই অপসারণ হবে ২০০ টন বর্জ্য

news-image

রংপুর ব্যুরো : রংপুর সিটি করপোরেশনের (রসিক) প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু বলেছেন, ঈদের দিন রাতের মধ্যেই মহানগর এলাকা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে। নির্ধারিত সময়ের আগেই নগরবাসী পরিচ্ছন্ন শহর উপহার পাবেন।

আজ শনিবার (১ আগস্ট) দুপুরে নগরীর শাপলা চত্বর থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

প্যানেল মেয়র জানান, ঈদের দিন রাতের মধ্যেই প্রায় ২০০ টন বর্জ্য অপসারণ করা হবে। এরজন্য সিটির ১২০টি ট্রলি, রিক্সাভ্যান ও ২৫টি ট্রাক ব্যবহার করা হচ্ছে। কোরবানির বর্জ্যর দুর্গন্ধ রোধে ব্লিচিং পাউডারের ব্যবস্থা রাখা হয়েছে। কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে থেকে বর্জ্য সংগ্রহ করছে।

কোরবানির পশু জবেহকরণ ও দ্রুত বর্জ্য অপসারণে নগরীর ৩৩টি ওয়ার্ডকে তিনটি জোনে বিভক্ত করা হয়েছে। এসব জোনে ১ হাজার ৩৭ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। কন্ট্রোল রুমের মাধ্যমে কার্যক্রমের তদারকি করছেন বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা। সবাই সচেতন হলে ২৪ ঘণ্টার আগেই বর্জ্য অপসারণ করা সম্ভব হবে।

এসময় রসিকের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, কাউন্সিলর সেকেন্দার আলী, রসিকের সচিব রাশেদুল হক, বর্জ্য ব্যবস্থাপনা শাখার তিন জোনের প্রধান মিজানুর রহামন মিজু, হাসান রাহি, শাহিনুর রহমান শাহিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য