,

গুলশান এভিনিউয়ে সব ক্যাবল ১ অক্টোবরের মধ্যে যাবে মাটির নিচে

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১ অক্টোবরের মধ্যে গুলশান এভিনিউয়ের (পাকিস্তান অ্যাম্বেসি থেকে গুলশান শুটিং ক্লাব পর্যন্ত) প্রতিটি ওভারহেড ক্যাবল মাটির নিচে স্থানান্তর করা হবে। এজন্য গ্রাহক পর্যায়ে মূল্য বৃদ্ধি করা হবে না।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) গুলশান নগর ভবনে মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ওভারহেড ক্যাবল মাটির নিচে স্থানান্তর কাজ বাস্তবায়ন করবে সামিট কমিউনিকেশন লি., ফাইবার অ্যাট হোম, বাহন লি., ক্যাবল অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

সভায় মেয়র বলেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে ডিএনসিসির সকল এলাকায় বিদ্যমান ওভারহেড ক্যাবল মাটির নিচে স্থানান্তর করা প্রয়োজন। ডিএনসিসি এলাকার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পিতভাবে বিভিন্ন সড়কে এলোমেলোভাবে বিদ্যমান ক্যাবল যেমন বৈদ্যুতিক ক্যাবল, ইন্টারনেট ক্যাবল, ডিশ লাইনের ক্যাবল ইত্যাদি পর্যায়ক্রমে মাটির নিচে স্থানান্তর করা হবে। ডিএনসিসির বর্ধিত এলাকার উন্নয়নে একনেকে সদ্য অনুমোদিত প্রকল্পের আওতায় নতুন ১৮টি ওয়ার্ডেও ইউটিলিটি ডাক্ট নির্মাণ করা হবে।

সভায় অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, কোয়াবের প্রতিনিধি মনোয়ার পারভেজ, আইএসপিএবির সভাপতি এম এ হাকিম, সামিট কমিউনিকেশনের জিএম মো. আবেদুর রহমান, বাহন লিমিটেডের নির্বাহী পরিচালক জিয়া শামস উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য