,

বাসাইলে বিদ্যুৎস্পৃষ্টে নৌকার ৫ যাত্রী নিহত

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুতস্পৃষ্টে নৌকার ৫ যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় নিহতরা হলেন, উপজেলার গিলাবাড়ী গ্রামের নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫০), একই এলাকার মিঞ্জু মিয়ার স্ত্রী জমেলা বেগম (৬০) ও তার ছেলে হামিদুর রহমান রনো (৩৫), একই এলাকার আতা মিয়ার ছেলের বউ (৩২) ও উপজেলার কৈয়ামধু গ্রামের হায়দার আলীর ছেলে শাহ আলম (২৫)।

ইউপি সদস্য রুবেল মিয়া বলেন, নৌকাটি দাঁড়িয়াপুর থেকে গিলাবাড়ীতে আসছিল।গিলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিলের মধ্যে পড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝির স্পর্শ লাগে। এসময় নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও কয়জন নিখোঁজ রয়েছে সেটি বলা যাচ্ছে না।

এ প্রসঙ্গে বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান শফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়েই ঘটনাস্থলে ডুবুরি দল পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারবো।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য