,

হলুদ রঙের বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

news-image

কলকাতা প্রতিনিধি : হলুদ রঙের বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বনকর্মীরা। শুক্রবার পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বন দফতরের কর্মীরা কাকদ্বীপ থানার পুকুরবেড়িয়া গ্রাম থেকে এটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরবেড়িয়া গ্রামের বাসিন্দা কৃষক অমিত হালদার কিছুদিন আগে নিজের ধানের জমিতে চারা রোপণ করতে যান। এসময় তার পায়ে শক্ত কিছু একটা অনুভব করেন। এরপর সেটি তুলে দেখেন একটি হলুদ রংঙের কচ্ছপ। যার ওজন প্রায় ১০০ গ্রাম।

এই খবর ছড়িয়ে পড়তেই কৃষক অমিত হালদারের বাড়িতে কচ্ছপটিকে দেখার জন্য ভিড় জমাতে থাকে গ্রামবাসীরা। এই প্রজাতির কচ্ছপ প্রধানত সুন্দরবনে দেখা যায় না। নদী, খাল ও পুকুরের মিষ্টি পানিতে এই প্রজাতির কচ্ছপের স্বাভাবিক বাসস্থান। এই কচ্ছপ প্রায় সাড়ে তিন ফুট পর্যন্ত লম্বা হয়। মিষ্টি পানির কাছিমদের মধ্যে এই প্রজাতি বিশ্বে বৃহত্তম।

এদিকে গত বছর রায়দিঘী থেকে একটি হলুদ কচ্ছপ উদ্ধার করে বন দফতরের কমীর্রা। এ নিয়ে সুন্দরবনে ২ টি হলুদ রংঙের কচ্ছপ উদ্ধার হলো।

খবর পেয়ে বন দফতরের কমীর্রা অমিত হালদারের বাড়িতে এসে বিরল প্রজাতির হলুদ রংঙের কচ্ছপটি উদ্ধার করে নামখানা ফরেস্ট রেঞ্জে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করছে। বর্তমানে কচ্ছপটি সুস্থ আছে।

রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ঝড়খালিতে গড়ে উঠছে ইকো ট্যুরিজম। সেখানে এই উদ্ধার হওয়া বিরল প্রজাতির হলুদ রংঙের কচ্ছপটি নিয়ে গবেষণা করার জন্য বিভাগীয় দফতরকে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট