,

প্রধানমন্ত্রীর অর্থিক সহায়তার চেক পেল রংপুরের ২১১ জন সাংবাদিক

news-image

রংপুর ব্যুরো : করোনাকালীন পরিস্থিতিতে রংপুর বিভাগের সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। নীলফামারী ও গাইবান্ধা জেলা ছাড়া বিভাগের ছয় জেলার ২১১ জন সাংবাদিক এই আর্থিক সহায়তা পেয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর জিলা স্কুল অডিটোরিয়ামে সহায়তা চেক বিতরণ করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রংপুর বিভাগীয় কমিশনার কেএম তরিকুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, বিএফইউজে’র নির্বাচন কমিটির সদস্য ফারুক আহমেদ তালুকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, রংপুর প্রেসক্লাব সভাপতি রশীদ বাবু, সাধারণ সম্পাদক রফিক সরকার প্রমুখ।

অনুষ্ঠানে রংপুরের ৪৮, দিনাজপুরের ৫৪, পঞ্চগড়ের ৩০, কুড়িগ্রামের ৩২, লালমনিরহাটের ১৮ এবং ঠাকুরগাঁও জেলার ২৯ জন সাংবাদিকদের দশ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য