,

অবৈধ সম্পর্কের আজব শাস্তি!

news-image

অনলাইন ডেস্ক : বাড়িতে স্বামী থাকতেও বিবাহবর্হিভূত সম্পর্কের কারণে এক নারীকে আজব শাস্তি পেতে হলো। গোটা গ্রাম জুড়ে স্বামীকে নিজের কাঁধে করে বয়ে নিয়ে যেতে হবে স্ত্রীকে, এমনই আজব শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ঝাবুয়ার পাড়া পুলিশ পোস্টের অন্তর্গত রানওয়াস গ্রামে।

সম্প্রতি এই ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিওতে দেখা গিয়েছে, এক নারী তাঁর স্বামীকে কাঁধে তুলে নিয়ে গ্রামে হেঁটে বেড়াচ্ছেন। পিছন থেকে বহু লোক ওই নারীকে বিদ্রুপ করছে। ওই নারী স্বামীকে কাঁধে নিয়ে চলতে চলতে থামলে লাঠি দিয়ে আঘাত করা হচ্ছে তাঁকে।

ওই নারীর স্বামীর অভিযোগ, তাঁর স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক আছে। এই বিষয়ে স্থানীয় গ্রামেই পঞ্চায়েত ডাকা হয় এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে শাস্তিস্বরূপ ওই নারী তাঁর স্বামীকে কাঁধে বসিয়ে গোটা গ্রাম ঘুরে বেড়াবে।

জানা গিয়েছে, স্বামীর ওজন ছিল যথেষ্ট বেশি। তথাপি তাঁকে কাঁধে নিয়ে ওই নারী সহজে রাস্তায় এগোতে পারছিলেন না। কিন্তু গ্রামবাসীরা তাঁকে এগোতে বাধ্য করেন। ওই সময় এলাকার কেউ তাঁকে সাহায্য করেনি। উল্টে তাঁর দূরবস্থার ছবি তোলার জন্য হুড়োহুড়ি করছিল অনেকে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই নারী তিন সন্তানের মা। এই ঘটনায় ওই নারী সাজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য