,

ঘরের ভেতর থেকে স্বামী, স্ত্রী ও সন্তানের হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একই পরিবারের তিনজনের হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামের একটি ঘর থেকে স্বামী, স্ত্রী ও শিশু সন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামের মৃত রতন হাওলাদারের ছেলে অটোচালক আয়নাল হক হাওলাদার (৩৫), তার স্ত্রী খুকুমনি বেগম (২৫) ও তাদের তিন বছরের শিশু সন্তান আসফিয়া ইসলাম।

স্থানীয়রা জানান, ধানীসাফা গ্রামের অটোচালক আয়নাল হক হাওলাদারের ঘরের উত্তর পাশে সিঁধ কেটে দুর্বৃত্তরা ঘরের ভেতরে প্রবেশ করে। তারা অটোচালক আয়নাল, তার স্ত্রী খুকুমনি ও তাদের সন্তান আসফিয়া ইসলামকে হত্যা করে পেছনে হাত বেঁধে ঘরের আড়ার খুঁটির সঙ্গে ঝুলিয়ে রেখে যায়। প্রাথমিকভাবে এ ঘটনাকে একটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে ধারণা করছেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ওসি মাকসুদুজ্জামান মিলু জানান, লাশের সুরাতহাল করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য