,

বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি করলে ছাড় নয় : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।

আজ রংপুর সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সঙ্গে শেষ মূহুর্তের ঈদ প্রস্ততি বিষয়ক সভা করেন ওবায়দুল কাদের। ওই সভায় নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘আজকের দিনটি পার হলেই বাঙালি জাতির জন্য শুরু হবে কালো মাস। কারণ, আগস্টের ১৫ তারিখ নির্মমভাবে হত্যা করা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এ মাসটিতে তার নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

এ সময় করোনাভাইরাস সংক্রমণ রোধে ঈদে ঘরমুখো যাত্রীদের শতভাগ মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মানাসহ সর্বোচ্চ মাত্রার সচেতনতা অবলম্বনের অনুরোধ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য