,

ঈদে বাধ সাধতে পারে বৃষ্টিও

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদের দিন সারাদেশেই আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন। শুক্রবার সকালে জাগো নিউজকে এ কথা জানিয়েছে তিনি। তিনি বলেন, তবে ঢাকায় বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

আফতাব উদ্দিন বলেন, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি বৃষ্টি হতে পারে।’

ঈদের দিনের আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে এসব বলেছেন তিনি।

আফতাব উদ্দিন আরও বলেন, ‘ঈদে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই ঢাকায়। হয়তো কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণে একই অবস্থা- কক্সবাজার, চট্টগ্রাম এসব জায়গায় বৃষ্টি কম থাকবে। এখন যেহেতু বর্ষাকাল, হালকা বৃষ্টি হতে পারে সারাদেশের কোথাও কোথাও। তার মধ্যে রংপুর বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য