,

করোনায় আক্রান্ত কুকুরের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোনো কুকুরের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে কুকুরটির মৃত্যু হয় বলে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

করোনায় আক্রান্ত মানুষ যেসব সমস্যা ও জটিলতায় ভুগে কুকুরটিও সেসবে ভুগছিল বলে চলতি সপ্তাহে ম্যাগাজিনটির একটি প্রতিবেদনে বলা হয়েছে।

জার্মান শেফার্ড জাতের সাত বছর বয়সী কুকুরটি এপ্রিলে অসুস্থ হয়ে পড়েছিল। একই সময়ে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠেন এটির মালিক রবার্ট ম্যাহোনি।

নাক দিয়ে সর্দি পড়া এবং শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছিল। আক্রান্ত হওয়ার পর সপ্তাহ ও মাসগুলোতে অবস্থা আরও জটিল হয়।

স্ত্রী অ্যালিসনকে নিয়ে নিউ ইয়র্কে থাকেন ম্যাহোনি। একদিন দেখেন, তাদের কুকুরটি রক্ত বমি করছে, মূত্রর সঙ্গেও রক্ত বের হচ্ছে এবং অবস্থা এমন দাঁড়ায় যে, কুকুরটি হাঁটতে পারছিল না। এমন পরিস্থিতি দেখে কুকুরটিকে ইচ্ছে করেই মেরে ফেলে তারা।

তবে পরিবারটি ন্যাশনাল জিওগ্রাফিককে জানিয়েছে, কুকুরটি সারস-সিওভি-২ তথা কভিড-১৯ এ আক্রান্ত ছিল। ম্যাহোনি বলেন, কোনো সন্দেহ নেই। কুকুরটি (করোনায়) পজিটিভ ছিল।

মহামারির কারণে নিউ ইয়র্ক এলাকায় পালিত কুকুর বা অন্যান্য প্রাণীগুলো বাড়িতেই আবদ্ধ করে রাখা হয় বলে জানান ম্যাহোনি।

তবে কুকুর বা অন্যান্য প্রাণীও করোনায় সংক্রমিত হয় কি-না এ নিয়ে অনেকের সন্দেহ আছে। এছাড়া টেস্টের যন্ত্রপাতির বেশির ভাগই মানুষের জন্য সীমাবদ্ধ হওয়ায় এসব প্রাণীর পরীক্ষা করা যায় না।

তবে মৃত কুকুরটির নমুনা একটি ক্লিনিকে পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ এসেছিল এবং শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া যায়।

করোনার পাশাপাশি কুকুরটি লিস্ফোমা তথা ব্লাড ক্যান্সারেও ভুগছিল। এর ফলে কুকুরের মতো করোনা আক্রান্ত মানুষের শরীরেও অন্যান্য সুপ্ত জটিল রোগ সৃষ্টি করে কি-না সে ধরনের উদ্বেগ তৈরি হয়েছে বলে ন্যাশনাল জিওগ্রাফিকের প্রতিবেদনে বলা হয়েছে।

কুকুরটির পরীক্ষা-নিরীক্ষা করা রবার্ট কোহেন বলেন, কুকুরের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ প্রসঙ্গে আমাদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান বা অভিজ্ঞতা শূন্য।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য