,

মৃত্যুতে ইতালিকে পেছনে ফেলে ৫ম ভারত

news-image

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) থাবা মেলেছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে। দেশটিতে সংক্রমণের সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যাও।

করোনায় মৃত্যুতে করোনার এক সময়কার ‘হটস্পট’ ইতালিকে ছাড়িয়ে বৈশ্বিক তালিকায় উঠে পঞ্চম স্থানে এসেছে ভারত।

দ্য হিন্দুর লাইভ আপডেট অনুযায়ী, শুক্রবার সকাল নাগাদ ভারতে করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ৩৯ হাজার ৫৫২ জনের। এখন পর্যন্ত মারা গেছেন ৩৫ হাজার ৮০০ জন।

ষষ্ঠ স্থানে নেমে আসা ইতালিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ৩৫ হাজার ১৩২ জন। দেশটিতে আক্রান্ত প্রায় আড়াই লাখ।

করোনায় মৃত্যুর নিরিখে ভারত পঞ্চম হলেও আক্রান্তের হিসাবে দেশটির অবস্থান তৃতীয়। ভারতে করোনায় মৃত্যু হার ২ দশমিক ৪৮ যা বিশ্বের সবচেয়ে কম।

করোনায় আক্রান্তের হিসাবে ভারতের সামনে আছে কেবল যুক্তরাষ্ট্র আর ব্রাজিল। মৃত্যুর দিক থেকে দেশটি থেকে এগিয়ে থাকা বাকি দুই দেশ যুক্তরাজ্য ও মেক্সিকো।

গত কয়েক দিন ধরে ভারতে প্রতিদিন প্রায় ৫০ হাজারের মতো করোনা রোগী শনাক্ত হচ্ছে। মারা যাচ্ছে গড়ে সাড়ে সাতশোর মতো মানুষ।

আইসিএমআরের ভবিষ্যদ্বাণী বলছে, চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি ভারতে করোনা সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে।

আরেকটি গবেষণা বলছে, নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আগস্টের মাঝামাঝি করোনা সংক্রমণ পিক-এ পৌঁছে যাবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য