,

ক্রেতা বাড়তেই বেড়ে গেল গরুর দাম

news-image

রাঙ্গামাটি প্রতিনিধি : পার্বত্য জেলা রাঙ্গামাটিতে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলার বিভিন্ন উপজেলা থেকে কোরবানির পশু নিয়ে হাটে আসছেন বিক্রেতারা। বৃহস্পতিবার (৩০ জুলাই) শহরের ট্রাক টার্মিনাল পশুর হাট ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর ছিল।

হাটে গরু নিয়ে আসা আজগর আলী বলেন, আমি লংগদু উপজেলার মাইনী থেকে দুটি গরু নিয়ে এসেছি। একটি গরু ৫৫ হাজার টাকায় বিক্রি করেছি। আরেকটা ৭০ হাজার টাকা হলে বিক্রি করবো।

রাঙ্গামাটি শহরের বাসিন্দা আরেক গরু বিক্রেতা সোলাইমান জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর গরুর দাম অনেকটা কম। শুরুর দিকে হাটে ক্রেতা না থাকলেও এখন জমে উঠেছে।

হাটে কোরবানির জন্য গরু কিনতে আসা আবুল হোসাঈন নামে এক ব্যক্তি জানান, বিভিন্ন জায়গা থেকে হাটে বেশ কিছু কোরবানির পশু এসেছে। শুরুর দিকে গরুর দাম কম ছিল। এখন ক্রেতা বাড়ায় দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা।

রাঙ্গামাটি শহরের বাসিন্দা তৌহিদ খাঁন বলেন, শুরুর দিকে ক্রেতা কম থাকলেও এখন শেষ মুহূর্তে অনেক ক্রেতা। তাই দাম এখন একটু বেশি, আমরা পাঁচজন মিলে ৮০ হাজার টাকায় একটি গরু কিনেছি।

রাঙ্গামাটি ট্রাক টার্মিনাল কোরবানির পশুর হাটের ইজারাদার ছাওয়াল উদ্দীন জানান, হাটে অনেক কোরবানির পশু এসেছে। দাম গত বছরের তুলনায় অনেকটা সহনীয়। রাঙ্গামাটিতে শুরুর দিকে ক্রেতা না থাকায় অনেকে পশু নিয়ে চট্টগ্রাম গেছেন। তবে গতকাল বুধবার (২৯ জুলাই) থেকে হাটে আশানুরুপ ক্রেতা আসছে।

রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবির জানান, কোরবানির পশুর হাটে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। হাটে জাল নোট শনাক্ত করতে মেশিনসহ পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। করোনা পরিস্থিতিতে সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে হাট থেকে কোরবানির পশু কিনতে পারে সেদিকে নজর রাখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য