,

প্রাইভেটকার দুর্ঘটনায় গোপালগঞ্জে একই পরিবারের ৩ জন নিহত

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা লেগে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ আরও ২ জন।

বৃহস্পতিবার ভোর পৌনে ৪টায় কাশিয়ানীর রেলওয়ে ফ্লাইওভারের উপর এই দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- খুলনার দিঘলিয়া থানার মোল্লাডাঙ্গা গ্রামের সিংগাপুর প্রবাসী এমদাদুল হক (২৫), তার বাবা জিয়ারুল হক (৫৫) এবং ভগ্নিপতি নড়াইলের কালিয়ার সাজ্জাদ মোল্লা (৩৫)।

আহত খুলনার তেরখাদা থানার কাটেঙ্গা গ্রামের আলামিন (২২) ও চালক বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পিপড়াডাঙ্গা গ্রামের শামীমকে (২৫) মারাত্মক আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, সিংগাপুর প্রবাসী এমদাদুল তার বাবা জিয়ারুল হক, ভগ্নিপতি সাজ্জাদ মোল্লা, বন্ধু আলামিন একটি প্রাইভেটকার ভাড়া করে রাতে ঢাকা বিমানবন্দর থেকে খুলনায় তাদের বাড়িতে যাচ্ছিলেন।

পথে ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীতে রেলওয়ে ফ্লাইওভারের উপর প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা লাগায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ওই ৩ জন নিহত হন এবং অপর ২ জন আহত হন।

ওসি আরও জানান, নিহতদের লাশ তাদের স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

তারেকের ভারত সফরের ইঙ্গিত, বিজ্ঞপ্তি প্রত্যাহার

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক