,

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে তীব্র স্রোতে ফেরি চলাচলে ধীরগতি

news-image

মাদারীপুর প্রতিনিধি : ঈদের ঘরমুখো যাত্রীদের চাপ নেই শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে। বন্যার পানির স্রোত আর করোনার প্রভাবে দেশের অন্যতম এই নৌরুটে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

তবে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় পণ্যবাহী পরিবহনের চাপ রয়েছে। দুই ঘাটে আটকে পড়েছে অন্তত শতাধিক পণ্যবাহী পরিবহন। কাঁচা মালামাল আর পশুবাহী পরিবহন অগ্রাধিকার ভিত্তিতে পদ্মা নদী পার করা হচ্ছে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিন ধরে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় পদ্মা নদীতে ৭২ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের লৌহজং চ্যানেলে ঘূর্ণিমান স্রোত আর অসংখ্য ডুবোচরের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

ফলে এই ঘাট দিয়ে ছোট বড় ৯টি ফেরি চলাচল করছে। ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে পণ্যবাহী পরিবহনের চাপ। তবে যাত্রীবাহী পরিবহনের খুব একটা চাপ নেই। ব্যক্তিগত পরিবহনও কিছুটা রয়েছে। ঈদ আসন্ন হলেও ঘরমুখো যাত্রীদের চাপ নেই বললেই চলে।

বর্তমানে এই নৌরুট দিয়ে ছোট বড় ৯টি ফেরি, ৫৬টি লঞ্চ ও দেড় শতাধিক স্পিডবোট চলাচল করছে। রাতে সব ধরনের নৌপরিবহন বন্ধ থাকে। কাঁঠালবাড়ী ঘাটে চারটি পল্টুনের মধ্যে দুটি সচল রয়েছে। বাকি দুটো পানি উঠায় বিকল হয়ে আছে।

অন্যদিকে লঞ্চ ও স্পিডবোট ঘাটের প্রবেশপথে পানি উঠেছে। তবে তা মেরামত করে কোনো রকম চলাচল করছে।

বিআইডব্লিউটিএ মাদারীপুর কাঁঠালবাড়ী ঘাট ম্যানেজার আব্দুল আলিম বলেন, আমরা রাতে ফেরি বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। তবে সকাল হওয়ার আগেই আবার ফেরি চালু করছি। তবে গতকাল থেকে ৯টি ফেরি চালানো যাচ্ছে। ছোট গাড়ি নেই বললেই চলে তবে কিছু বড় গাড়ি ফেরি অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিএ মাদারীপুর কাঁঠালবাড়ী ঘাট পরিবহন পরিদর্শক আক্তার হোসেন জানান, অতিরিক্ত যাত্রী বহনকারীদের আমরা জরিমানা ও মামলা দিচ্ছি। তাছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট রয়েছে তারাও কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নিচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য