,

মিয়ানমার সীমান্তে ৩ ভারতীয় সেনা নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার সীমান্তবর্তী মণিপুর রাজ্যে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় তিন ভারতীয় জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি বিস্ফোরণ ও গুলিতে ৪ আসাম রাইফেলসের এই সদস্যরা হতাহত হন বলে জানায় এই সময়।

বৃহস্পতিবার মিয়ানমার সীমান্তের কাছে মণিপুরের চান্দেল জেলায় প্রথমে আইইডি বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। এরপর চালাতে থাকে এলোপাতাড়ি গুলি।

এ সময় পালটা গুলি ছোড়েন জওয়ানরাও। দুপক্ষের মধ্যে তীব্র গুলিবিনিময় হয়। গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় আসাম রাইফেলসের অন্তত তিন জওয়ানের। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়েই ইম্ফল থেকে ১০০ কিলোমিটার দূরে ঘটনাস্থলে পৌঁছায় অতিরিক্ত বাহিনী।

স্থানীয় বিচ্ছিন্নতাবাদী কোনো সংগঠন এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য