,

টেলিমেডিসিনের কারণে ৬০ ভাগ বেড খালি : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : টেলিমেডিসিনের (ঘরে বসে ফোনে চিকিৎসাসেবা গ্রহণ) কারণেই মূলত লোকজন হাসপাতালে যাচ্ছেন না বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার সচিবালয়ে একটি অনুষ্ঠানে এমন দাবি করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের জন্য নির্ধারিত হাসপাতালে ৬০ শতাংশ বেডই এখন খালি অবস্থায় আছে।

তার দাবি, টেলিমেডিসিনের কারণেই মূলত লোকজন হাসপাতালে যাচ্ছেন না।

অবশ্য করোনা রোগীদের হাসপাতাল বিমুখ হওয়া, আস্থাহীনতা তৈরি এবং নমুনা পরীক্ষায় অনাগ্রহ নিয়ে খোদ সরকারেই দ্বিমত আছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলে আসছেন, দুটি হাসপাতালে করোনা চিকিৎসা ও নমুনা পরীক্ষায় জালিয়াতি এবং নমুনার ফল পেতে দীর্ঘসূত্রিতার কারণে রোগীদের মাঝে আস্থাহীনতা তৈরি হয়েছে।

রোগীদের আস্থা ফেরাতে তিনি হাসপাতালগুলোর প্রতি বরাবরই আহ্বান জানিয়ে আসছেন। একই সঙ্গে সতর্ক করেছেন, আক্রান্তরা পরীক্ষা না করালে করোনা সংক্রমণ বাড়তে পারে।

এদিকে ঈদ ও বন্যার কারণে ফের করোনাভাইরাস সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অন্যদিকে সরকারি হিসাব অনুযায়ী, দেশে বুধবার সকাল নাগাদ করোনায় মৃতের সংখ্যা ৩ হাজার ৩৫ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ২ লাখ ৩২ হাজার ১৯৪ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য