,

ময়ূর-২ লঞ্চের মালিকের জামিন

news-image

নিজস্ব প্রতিবেদক : বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চডুবির ঘটনায় করা মামলায় ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদের জামিন দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত হোসেন চৌধুরীর ভার্চ্যুয়াল আদালত এই জামিনের আদেশ দেন।

গত ১৫ জুলাই ঢাকার বিচারিক হাকিম আদালতে জামিনের আবেদন করেছিলেন সোয়াদ, কিন্তু সেই আবেদন নাকচ হয়েছিল। ওই আদেশের বিরুদ্ধে জজ আদালতে যান আসামি সোয়াদ। বুধবার তার উপর ভার্চুয়াল শুনানি হয়। আসামিপক্ষে জামিন আবেদনে শুনানিতে ছিলেন সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

তিনি শুনানিতে বলেন, এ মামলার সবগুলো ধারাই জামিনযোগ্য। লঞ্চ দুর্ঘটনার সঙ্গে মালিকের কোনো যোগ নেই। লঞ্চে কোনো ত্রুটি থাকলে তাকে দায়ী করা যেত। তাছাড়া সামনে ঈদ উৎসব। তাই তাকে জামিন দেয়া হোক।

অন্যদিকে আসামির জামিনের বিরোধিতা করে বক্তব্য রাখেন এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সামশুর রহমান। শুনানি শেষে জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী আসামি সোয়াদের জামিন মঞ্জুর করেন বলে আদালতের সাঁটলিপিকার বীরেন সরকার জানিয়েছেন। এই মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে সোয়াদই প্রথম জামিন পেলেন।

পরে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ২০ হাজার টাকার মুচলেকায় সোয়াদের জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৯ জুন সকালে বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সীগঞ্জ রুটে চলাচলকারী মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় নৌপুলিশের মামলার পর গত ৮ জুলাই পুলিশ গ্রেপ্তার করে সোয়াদকে। এরপর পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে গত ১২ জুলাই তাকে পাঠানো হয় কারাগারে। সেদিন থেকে কারাগারে রয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা