,

পাসপোর্ট, আনসারে নতুন ডিজি, চা বোর্ডে চেয়ারম্যান

news-image

নিজস্ব প্রতিবেদক : বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক এবং বাংলাদেশ চা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

এরমধ্যে মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরীকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার (২৯ জুলাই) সেনাবাহিনীর কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করেছে।

একই আদেশে অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করেছে।

পৃথক আদেশে মেজর জেনারেল মিজানুর রহমান শামীমকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ন্যস্ত করা হয়। এর আগে গত ১৯ জুলাই মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদকে মহাপরিচালক পদ থেকে প্রত্যাহার করা হয়।

অপর আদেশে মেজর জেনারেল মো. জহিরুল ইসলামকে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান করতে তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য