,

চট্টগ্রামের সেই বাঘ ছানার নাম রাখা হলো ‘করোনা’

news-image

নিউজ ডেস্ক : চট্টগ্রাম চিড়িয়াখানায় গত ডিসেম্বরে জন্ম নিয়েছিল একটি মেয়ে বাঘ। সাত মাস বয়স হয়ে গেলেও করোনা পরিস্থিতিতে চিড়িয়াখানা বন্ধ রাখায় দর্শনার্থীরা নতুন এই বাঘছানার দেখা পাননি।

সেই বাঘ ছানার নাম রাখা হয়েছে ‘করোনা’। মহামারী করোনাকালে জন্ম নেয়ায় তার এমন নাম রেখেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

‘করোনা’ মায়ের নাম পরী। পরীর সঙ্গেই সারাদিন খেলা করে দিন কাটছে করোনার।

এমন নামকরণের বিষয়ে চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ও চিকিৎসক ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, ওর জন্ম গত বছরের ৩০ ডিসেম্বরে। তখনই সংবাদমাধ্যমে চীনে করোনাভাইরাসের প্রার্দুভাবের খবর জানতে পারি। পরে সারা পৃথিবীতে এই ভাইরাস ছড়িয়ে পড়ল। সেই কারণে ওর নাম ‘করোনা’ রাখা হয়েছে ।

একই রকম বক্তব্য দিয়ে চিড়িয়াখানা পরিচালনা পর্ষদের সচিব মো. রুহুল আমীন বলেন, ওর নাম‘করোনা’রাখা হবে তা আমাদের মাথায় ছিল। কিন্তু মহামারীর মধ্যে ওর আনুষ্ঠানিক নামকরণের সুযোগ মেলেনি। তাই এখন রাখা হলো। ও যতদিন বাঁচবে ততদিন মানুষ জানবে চট্টগ্রাম চিড়িয়াখানায় করোনা নামের একটি বাঘ আছে।

চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, বাঘ দম্পতি রাজ-পরীর সংসারে গত বছর ৩০ ডিসেম্বর দুটি শাবকের জন্ম হয়। এরমধ্যে পরদিনই একটির মৃত্যু হয়। বেঁচে থাকা শাবকটি শুরুর দিকে ইনকিউবেটরে এবং পরে তিন মাস পর্দায় ঢাকা খাঁচায় নিবিড় পরিচর্যায় রাখা হয়। সেই শাবকটিই হচ্ছে ‘করোনা’। করোনার ওজন এখন ২৮ কেজি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য