,

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দরজা খুলে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী রাশেদা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায়  বুধবার জড়িত সন্দেহে নজরুল ইসলাম নামে  এক জনকে আটক করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার দিনগত রাতে উপজেলার চরশিবপুর গ্রামের বড় নয়াপাড়ায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, গরু কেনার টাকা প্রবাসী স্ত্রী রাশেদার ঘরে আছে জেনে নজরুল হানা দেয়। পরে রাশেদাকে গলা টিপে ধরলে সাদিয়া দৌঁড়ে প্রাণ ভয়ে ঘর থেকে বের হয়ে যায়। তার চিৎকারে প্রতিবেশীরা সজাগ হলেও এর মধ্যে সে পালিয়ে যায়। পরে ঘরের ভেতর রাশেদা আক্তারের মৃতদেহ দেখতে পায় প্রতিবেশীরা।
বাঞ্ছারামপুর থানার (ওসি) মো: সালাউদ্দিন চৌধুরী বলেন, আমরা এ হত্যার ঘটনায় নজরুল নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য