,

মেয়ের জন্মদিনের অনুষ্ঠানের পরই ১৬ জনের করোনা

news-image

নিজস্ব প্রতিবেদক : কয়েকজন নিকট আত্মীয়ের উপস্থিতিতে বাড়িতেই বড় মেয়ের জন্মদিনের অনুষ্ঠান করেছিলেন এক মেয়র। কিন্তু এর দুদিন পরই তার স্ত্রীসহ আরও দুজনের শরীরে জ্বর অনুভব করেন। পরে তাদের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর ওই অনুষ্ঠানে আসা আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়।

দিনাজপুরের বিরামপুর পৌরসভার মেয়র লিয়াকত আলী সরকারের বাড়ির অনুষ্ঠান থেকে ঘটেছে এমন ঘটনা। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোলায়মান মেহেদী।

তিনি বলেন, মেয়রসহ তার পরিবারের ১৬ সদস্য পর্যায়ক্রমে করোনা পজিটিভ হয়েছেন। তবে সবাই সুস্থ আছেন। প্রথম শনাক্তের দিন থেকেই তার পরিবারকে লকডাউন করা হয়েছে। আজ মেয়রের গাড়িচালকেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

জানতে চাইলে মেয়র লিয়াকত আলী জানান, গত ৭ জুলাই তার বড় মেয়ের জন্মদিনে বাড়িতে নিকট আত্মীয়ের কয়েকজন উপস্থিত হয়েছিলেন। দুদিন পরে তার স্ত্রীসহ আরও দুজনের শরীরে জ্বর অনুভব করেন। পরে তাদের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়।

তিনি বলেন, গত রোববার ও সোমবার অন্যদেরও নমুনা দেওয়া হয়। তাতে আরও ১৩ জনের কোভিড ধরা পড়েছে।

সব সময়ের জন্য স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার পরও করোনায় সংক্রমিত হয়েছেন তারা। পরিবারের সবাই হোম কোয়ারেন্টিনে আছেন, যোগ করেন মেয়র লিয়াকত আলী।

উল্লেখ্য, জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১৪ এপ্রিল। এখন পর্যন্ত এই জেলায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৩৩ জনের। মৃত্যুবরণ করেছে ৩৪ জন। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২৮ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য