,

পদ্মায় পানি বৃদ্ধি: দৌলতদিয়ায় ফেরিতে যানবাহন ওঠানামা মারাত্মকভাবে ব্যাহত

news-image

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : পদ্মায় অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধির কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দৌলতদিয়া ঘাট দিয়ে ফেরিতে যানবাহন ওঠানামা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সড়কে পানি ওঠার কারণে একটি মালবাহী ট্রাক গর্তে পড়ে উল্টে গেছে। ফেরিঘাটের সংযোগে পানি ওঠায় চারটি ঘাটের মধ্যে দুটি দিয়ে যানবাহন ওঠানামা বন্ধ রয়েছে। এখন মাত্র দুটি ঘাট দিয়ে চলছে যানবাহন ওঠানামা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই নৌপথে চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকরা।

মঙ্গলবার সকালে পাটুরিয়া থেকে আসা দক্ষিণাঞ্চলগামী ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৮-৪৭২০) ফেরি থেকে নামার পরে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটের সংযোগ সড়কের গর্তে পড়ে উল্টে যায়।

এ ঘটনার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ৩ ও ৬ নম্বর ফেরিঘাটের সংযোগ সড়ক মেরামতের কাজ শুরু করেছেন।

এদিকে চারটি ফেরিঘাটের মধ্যে দুটি বন্ধ থাকার ফলে যানবাজন পারাপারও কমে গেছে। ফলে দৌলতদিয়া ঘাট এলাকায় ঢাকাগামী পশুবাহী ট্রাকের চাপ বেড়েছে।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বলেন, পশুবাহী ট্রাক পারপারের জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তবে প্রাকৃতিকভাবে পদ্মায় পানি বৃদ্ধির কারণে ফেরিঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দুটি ঘাট দিয়ে যানবাহন ওঠানামা বন্ধ রয়েছে। সড়ক সংস্কার কাজ শেষ হলে আবারও ঘাট দুটি দিয়ে ফেরিতে যানবাহন ওঠানামা করতে পারবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য